‘দক্ষিণবঙ্গের প্রবেশপথে’ যানবাহনের চাপ বাড়লেও বিড়ম্বনামুক্ত ঈদযাত্রা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১১:২৪আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:২৪

ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা থেকে নিজ গন্তব্যে ছুটতে শুরু করেছে মানুষ। এ কারণে শুক্রবার ভোর থেকে ‘দক্ষিণবঙ্গের প্রবেশপথ’ হিসেবে খ্যাত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে ওই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও আধুনিক এই মহাসড়কের কোথাও কোনও যানজট বা বিড়ম্বনা নেই বলে জানিয়েছেন ঘরমুখো যাত্রী ও যানবাহনের চালকরা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলা প্লাজায় দক্ষিণ বঙ্গের অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত টোল দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে।

এদিকে, শুক্রবার ভোর থেকে দুই চাকার বাহন মোটরসাইকেলে করেও অসংখ্য মানুষকে পদ্মা সেতু পাড়ি দিতে দেখা গেছে। কিছুটা ঝুঁকি থাকলেও মোটরসাইকেল নিয়েই বরাবরের মতো ছুটতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন অনেকে।

পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, এবারে ঈদযাত্রা এই মহাসড়কে একেবারেই নির্বিঘ্ন। এ ছাড়া পদ্মা সেতু টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের জন্য ৭টি নিরবচ্ছিন্ন টোলঘর সচল রাখা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী