যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি 
০২ এপ্রিল ২০২৫, ০২:১৮আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০২:১৮

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এরা ইলেকশন দেবো আজকে, কালকে, পরশু ঘুরাইয়া-ঘারাইয়া যাতে ইলেকশন না দেওন লাগে। কিন্তু ইলেকশন লাগবো। আমি যদি জীবিত থাকি, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়া যাওন লাগবো।’

মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘বাপ ডাইকা (নির্বাচন) দেওন লাগবো, বাপ ডাইকা। আমাকে গুলি করে মারবেন। আমার আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে। পাঁচশ গুলিও আমার বুকে লাগতে না পারে, আল্লাহ যদি চায়। আমি সত্য কথা বলবোই।’

ফজলুর রহমান আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের জন্য এদেশের ৩০ লাখ লোক জীবন দিয়েছিল। দুই লাখ মা-বোন ইজ্জত দিয়েছিল। এই গ্রামটা বিশেষ করে হিন্দু সমাজের। সমস্ত মানুষ ওই ১০০ কিলোমিটার দূরে ওইলাম ক্যাম্প, বালাম ক্যাম্প ও মুথো ক্যাম্পে হাজারে হাজারে লাখে লাখে গিয়েছিল। এতো মানুষ মারা গিয়েছিল তার কোনও সীমা ছিল না। সে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ওপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। এখন কী আমি রাজাকারদের হাতে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দেবো? কথাটা আপনারা বুঝেন না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে। যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে। যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়।’

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল, ফজলুর রহমানের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম পলাশসহ মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী