আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে মিছিলে ঢুকে ভাঙচুর-লুটপাট করছে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ২১:২৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১:২৮

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আওয়ামী লীগের দোসররা বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করার জন্য মিছিলে থেকে বিভিন্ন দোকানপাটে হামলা-লুটপাট করছে। আইনশৃঙ্খলার অবনতি করছে। আওয়ামী লীগের গণহত্যাকারী দোসররা কিন্তু মিছিলে ঢুকে এই ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে। কাজেই আমাদের সোচ্চার থাকতে হবে। যাতে করে আমাদের সম্পদ কেউ ধ্বংস করতে না পারে।’

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে ছাত্রদলের আয়োজনে শহীদ মিনারে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশেও কিছুদিন আগে একটি ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। তারাও কিন্তু নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। খুনি শেখ হাসিনা বাংলাদেশের নিরীহ ছাত্র-জনতার ওপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। প্রায় ৮ জন শিশুকে গুলি করে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘কখনোই গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। তার ধ্বংস অনিবার্য। ইতিহাস তাই বলে। আজকে মুসলমান হিসেবে শুধু নয়, একজন মানুষ হিসেবে বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যাকে সমর্থন করে নাই। পৃথিবীর সকল দেশেই বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। যে শিশুটি মারা যাচ্ছে তার কী দোষ, তার কী অপরাধ? এভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এজন্য সারা বিশ্বে ইসরায়েলির পণ্য বর্জন করছে, ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই গণহত্যা চালিয়ে যারা মনে করেছেন টিকে থাকবেন, থাকতে পারবেন না। আমরা কোনও গণহত্যাকে প্রশ্রয় ও সমর্থন করবো না। এদের বিরুদ্ধে সমস্ত বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।’

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্যসচিব এম এ বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি