ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি আনোয়ারুল

নরসিংদী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ২৩:০১আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২৩:১৪

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনই এখন আমাদের মূল ফোকাস। ডিসেম্বরকে টার্গেট করেই আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার তালিকা হালনাগাদ শেষের দিকে। ১১ এপ্রিল এর কাজ শেষ হবে। এরপরও রাজনৈতিক ঐকমত্য যদি হয়, সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে, তাহলে আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নরসিংদীর বিভিন্ন উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কোনও দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‌‘অতীতের মতো রাজনৈতিক দলের নিবন্ধনবিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে—এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এবং ব্যালটে নৌকা প্রতীক থাকবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত। এ নিয়ে বলার এখনও সময় আসেনি। সময়ই বলে দেবে, কোন কোন প্রার্থী নির্বাচন করবেন এবং ব্যালটে কোন কোন মার্কা থাকবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, পুলিশ সুপার আবদুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দসহ জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী