মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিলো ছেলে

নরসিংদী প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৪:৪৭আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

নরসিংদীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে রাগ করে নিজ বাড়িতে আগুন দিয়েছে ছেলে। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের কামাল হোসেনের ছেলে জুনায়েদ (১৫) এই ঘটনা ঘটায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বছর জুনায়েদ তার বাবা কামাল হোসেনের কাছে মোটরসাইকেল দাবি করে আসছিলো দীর্ঘদিন ধরে। রবিবার সকালেও এ নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। তারপরও মোটরসাইকেল কিনে দিতে সম্মতি না হলে এক পর্যায়ে বাবার সঙ্গে রাগ করে দুপুরে বাড়িতে থাকা পোল্ট্রি খামারের সামনে আগুন দেয়। 

প্রতিবেশীরা আগুন দেওয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গেই নিভিয়ে ফেলে। পরে বাবা কামাল হোসেন পুলিশে খবর দেয়। 

মনোহরদী থানা পুলিশ কামাল হোসেনের বাড়িতে গেলে নিজে তার ছেলে জুনায়েদকে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় লোকজন ও বাবার সুপারিশে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় পুলিশ।

পরে সারাদিন আর বাড়ি ফেরেনি জুনায়েদ। সবশেষ রাত ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে পুনরায় পোল্ট্রি খামারে আগুন দেয় জুনায়েদ। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। এবারও স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। তবে ততক্ষণে পুরো পোল্ট্রি খামার, পাশে থাকা রান্নঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয়। এতে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাবা কামাল হোসেনের। তবে পোল্ট্রি খামারে কোনও মুরগি ছিল না।

মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, দুপুরে পুলিশে খবর দিলে কামাল হোসেনের বাড়িতে গিয়ে ছেলে জুনায়েদকে আটক করে পুলিশ। পরে স্থানীয়দের ও বাবার সুপারিশে তাকে ছেড়ে দেয়া হয়। রাতে পুনরায় আগুন দেয়ার ঘটনা শোনে পুলিশ ঘটনাস্থলে যায়। ঐ সময় জুনায়েদকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি