সাভারে এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলা, কেন্দ্র সচিবসহ ৮ শিক্ষককে অব্যাহতি

সাভার প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ০৯:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩০

সাভারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশসহ দায়িত্ব অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ মোট আট শিক্ষককে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, সোমবার (২১ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহমেদ ও আনিছ মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে সতর্ক করা সত্ত্বেও বোর্ডের নিয়ম ভঙ্গ করে পরীক্ষার হলে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে প্রবেশ করে হাতেনাতে ধরা পড়ায় এবং বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আল মাহমুদ, গোপালবাড়ি নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, নুপুর মল্লিক ও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, রাশিদা বেগমকে পরীক্ষা হলে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পাবলিক পরীক্ষা পরিচালনা বিধান লঙ্ঘন করায় তাৎক্ষণিকভাবে তাদের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া কেন্দ্রটিতে সাত শিক্ষকের দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হওয়ায় সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি