চুরি হওয়া ১০৫ মিটার তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ০১:০৯আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০১:০৯

নরসিংদীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের যুবদল নেতা মো. ইমান হোসেনের বাড়ি থেকে তারগুলো উদ্ধার করা হয়। এর আগে, দুপুরে এলাকাবাসী ওই বাড়িতে তার দেখতে পেলে উত্তেজনা তৈরি হয় ঘটনাটি ঘিরে। তবে, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম চুরি হওয়া ১০৫ মিটার তার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

যুবদল নেতা মো. ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও একই ইউনিয়ন পরিষদের সদস্য।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, গত বুধবার রাতে সদর উপজেলার বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে তারগুলো চুরি হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও ইউপি মেম্বার ইমান হোসেনের বদরপুর এলাকার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে প্রায় ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। তারগুলো বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় বর্ধিতকৃত সঞ্চালন লাইনে ছিল বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

অভিযানকালে পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পল্লী বিদ্যুতের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, এ ঘটনার পর থেকে জনসম্মুখে নেই অভিযুক্ত ইউপি মেম্বার ও যুবদল নেতা মো. ইমান হোসেন। এ বিষয়ে জানতে তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি।

ঘটনাস্থলে উপস্থিত হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল কবির ভূঁইয়া বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী ইমান হোসেনের বাড়ি থেকে তারগুলো উদ্ধার করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ইমান হোসেন ছাড়াও এ ঘটনায় স্থানীয় রাকিব (২২), পাপন (৩২) ও মোবারক (৩৪) সহ আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার করা তারগুলো পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সরকারি জিনিসপত্র চুরি করার সুযোগ নেই, সেটা ক্ষুদ্র কিংবা বৃহৎ হোক।’

নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বৈদ্যুতিক সংযোগবিহীন একটি লাইনের ১ স্প্যান তার চুরি হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজীপুরের ইউপি মেম্বার ইমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

/আরআইজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের