গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৪:১৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৪:১৫

গাজীপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন দগ্ধের ঘটনায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তার (৩০) মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। চিকিৎসাধীন পারভীনের (৩৫) শরীরের ৩২ শতাংশ, তানজিলার (১০) শরীরের ৯০ শতাংশ এবং শিশু আয়ানের (দেড় বছর) শরীরের ২৮ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে চিকিৎসা চলছে।

তাসলিমা আক্তার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাসেম আলীর মেয়ে। সে ওই এলাকায় দুই ছেলে-মেয়ে নিয়ে স্বামী হোসেন আলীর সাথে ভাড়া থাকতেন। তারা স্বামী-স্ত্রী দুজনেই পোশাক কারখানায় চাকরি করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘গাজীপুরে বাসায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ পাঁচ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে তাসলিমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তারের মৃত্যু হয়। এর আগে সোমবার সকাল সোয়া ৯টার দিকে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে সীমা আক্তার ফিমেল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখন পর্যন্ত এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী