ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, হত্যা করে গেলেন থানায়

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৫:১০আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:১০

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনের (২৫) অত্যাচার, নির্যাতন সইতে না পেরে বঁটি দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন বাবা মোহাম্মদ আলী। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া (আটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া (আটিপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, জীবিকার তাগিদে ছেলে আনোয়ার হোসেনকে প্রায় সাত বছর আগে মালয়েশিয়াতে পাঠান বাবা মোহাম্মদ আলী। প্রবাস থেকে ফিরে ছেলে আনোয়ার হোসেন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে। পরে আবার তাকে সৌদি পাঠিয়ে দেয়। সেখান তিন বছর প্রবাসজীবন কাটিয়ে গত এক বছর আগে বাড়িতে আসে। পরে ছেলে আবার মাদকাসক্ত হয়ে পড়ে এবং বাবার জমানো টাকা খরচ করে ফেলে। এরপর প্রায়ই বাবার কাছে থেকে টাকা চেয়ে নিতো। না দিলে বাড়িতে ভাঙচুর করতো এবং মারধর করতো। এ সময়ের মধ্যে বাবাকে না জানিয়ে ছেলে কৃষক বাবার ৮টি গরু এবং বাড়ির পুকুরের মাছ বিক্রি করে ফেলে।

তিনি আরও জানান, কৃষক বাবার গোয়ালঘরে ১১টি গরু ছিল। মঙ্গলবার বিকালে ছেলে গোয়ালঘরে গিয়ে গরুকে লাঠি দিয়ে পেটাতে থাকে। বাবা গরু পেটাতে ছেলেকে নিষেধ করে। এ সময় ছেলে বাবাকে বলে তোমাকেও মেরে ফেলবো। একপর্যায়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং বাবার গায়ে হাত তোলে।

এ নিয়ে বাবার মনে ক্ষোভ জন্ম নেয় এবং সেদিন রাত ৩টার দিকে ঘুমন্ত ছেলেকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে সকালে বাবা নিজেই থানায় উপস্থিত হয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

/কেএইচটি/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের