গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২৫, ০২:১৯আপডেট : ০১ মে ২০২৫, ০২:১৯

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৩০ এপ্রিল) রাতে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম মাহমুদ হাসান মিলনের নেতৃত্বে শহরের পাবলিক হল মোড় থেকে মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাবলিক হল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের সব থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম মাহমুদ হাসান মিলন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনা না পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

এর আগে মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই বলে স্লোগান দেন নেতাকর্মীরা।

গোপালগ‌ঞ্জের পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, একটা মি‌ছিল শহরে বের করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিল শেষে তারা কয়েক মিনিটের জন্য সমাবেশ করে বক্তব্য দিয়েছে। তবে মি‌ছিলকারীরা মাস্ক পরা ছিল। এজন্য শনাক্ত করা যায়নি।

/এএম/এস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি