অন্তর্বর্তী সরকার কোনও দিন স্থায়ী হতে পারে না: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
০৪ মে ২০২৫, ০৯:১৪ আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:১৪

‘অন্তর্বর্তী সরকার কোনও দিন স্থায়ী সরকার হতে পারে না’—বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (৩ মে) বিকালে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক দলের আয়োজনে এক শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নরসিংদীর পলাশসহ সারা দেশে বিগত সরকারের সময়ে শিল্প খাতে দুর্নীতি, লুটপাট এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, ‘যেমন করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষ আস্থা স্থাপন করেছে, ঠিক একইভাবে এই সরকারের বাংলাদেশের মানুষের আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।’

এ সময় জনগণের মৌলিক অধিকার ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি। এ ছাড়া দেশের ১৮ কোটি মানুষকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বলেও উল্লেখ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। 

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি