নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হাত-পা বেঁধে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৬:২৫আপডেট : ১৪ মে ২০২৫, ১৬:২৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশাচালক জামান হোসেন হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগের চরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন- আজগর। খালাসপ্রাপ্ত হলেন- জাহিদুল ইসলাম।

ভুক্তভোগী অটোরিকশাচালক জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অটোরিকশাচালক হত্যার ঘটনায় ৫ জন আসামির মধ্যে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং আজগর নামে এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অপর আসামি জাহিদুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।’

তিনি আরও বলেন, ‘২০২০ সালে আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে চালককে হাত-পা বেঁধে হত্যা করা হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়।’

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় স্কচটেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে অটোরিকশাচালক জামানের লাশটি শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এ রায় দিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী