মাদক মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২

গাজীপুর প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৩:৩২আপডেট : ২২ মে ২০২৫, ১৩:৩২

গাজীপুরের কাপাসিয়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে তাদের হামলায় এক পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (২১ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম (৫০) এবং থানার বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান (৪৬)। হামলায় আহতদের মাথা ফেটে যাওয়ায় ৮টি সেলাই লেগেছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এজাহারভুক্ত আসামি আল আমিনকে ধরতে যাই। এ সময় আসামি ও তার লোকজন আমাকেসহ পুলিশ সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাদের হামলায় আমিসহ এক আনসার সদস্যের মাথা ফেটে যায়।’ তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, এজাহারভুক্ত আসামিকে ধরতে গেলে আসামি ও তার সহযোগী লোকজনের হামলায় এক এসআই এবং একজন আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি