কখন কী হয় এ নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে আছে: আসাদুজ্জামান রিপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২৫, ০৮:১০ আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:১০

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘দেশ সংকটের মধ্যে আছে। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে। কখন কী হয় এ নিয়ে দেশের মানুষ আতঙ্কের মধ্যে আছে।‘

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এই সরকারের নাম অন্তর্বর্তী সরকার। এই সরকারের কিছু কিছু সদস্য কিছু উপদেষ্টা পাঁচসালা, দশসালা, বিশসালা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।’ তিনি এই সরকারের নির্ধারিত কাজ দ্রুত সমাপ্ত করে বিদায় নেওয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম বন্দরের বিষয়ে রিপন বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব নির্বাচিত সরকারের। চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেবেন, সীমান্তের একটি অংশ বিদেশিদের হাতে দিয়ে দেবেন এগুলো বরদাশত করা হবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি