ফরিদপুরে ইজিবাইকচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
২৯ মে ২০২৫, ১৫:২৫আপডেট : ২৯ মে ২০২৫, ১৫:২৫

ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক ফারুক তালুকদার (৪০) হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত (দ্বিতীয়)-এর বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় দুজন আসামি উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক ছিল।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- রাজবাড়ী সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখসহ পলাতক আসামি শাহজাহান শেখ ও মো. শামীম ওরফে ভাগনে শামীম। পরে উপস্থিত আসামিদের পুলিশ পাহারায় জেলহাজতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আশায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ৭ মার্চ সকালে ফরিদপুর জেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় রাস্তার পাশে অটোচালক ফারুক তালুকদারের লাশের সন্ধান পাওয়া যায়।

এই ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের মামলা দায়ের করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (দ্বিতীয়)-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রকিবুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ইজিবাইক ছিনতাই করতে চালককে কুপিয়ে হত্যার মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। এদের মধ্যে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিচারক।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি