গাজীপুর আইনজীবী সমিতি: সভাপতি-সম্পাদকসহ জামায়াত ৫, বাকিগুলোতে জয়ী বিএনপি

গাজীপুর প্রতিনিধি 
৩০ মে ২০২৫, ০৮:২৭আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:২৭

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনে নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াতসমর্থিত সবুজ প্যানেল এবং সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপিসমর্থিত প্যানেলের প্রার্থী জয়লাভ করেছেন। এ নির্বাচনে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জামায়াতসমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান কামাল, সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত  হয়েছেন।

অন্যদিকে, বিএনপি সমর্থিত সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে। তাদের মধ্যে সহসভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সালাহ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার, সদস্য আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান এবং শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের এ ফলাফল গাজীপুর আইন অঙ্গনে দুই দলের মধ্যে শক্তিশালী অবস্থানের প্রতিচ্ছবি বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।

/কেএইচটি/
সম্পর্কিত
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী