অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গরুবোঝাই ট্রাক খাদে, দুই ব্যবসায়ী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৬:২৩আপডেট : ৩১ মে ২০২৫, ১৬:২৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক এলাকায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে। শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রকিবুল (৫০) ও একই গ্রামের সাইদুর রহমান (৪০)।

স্থানীয় বাসিন্দারা বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোর-ঠ-১১-১৯৭৩ নম্বরের একটি গরুবোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় আসলে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়।

কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, ‘কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি গরুবোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে মহাসড়কে থাকা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আমরা দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি।’

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে ব্যবসায়ীরা একটি ট্রাকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে গরুবোঝাই ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিকভাবে কালুখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি