বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে: জয়নুল আবেদিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৭:৩৯আপডেট : ০১ জুন ২০২৫, ১৮:০৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে মাইনাস করে দিয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী, ঠিক সেই মুহূর্তে আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করার। এই ষড়যন্ত্র রুখতে হলে কে বড় নেতা কে ছোট নেতা সেদিকে তাকালে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

রবিবার (১ জুন) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যখনই ছাত্র-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হলো, তখনই বাংলাদেশে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। সেই ষড়যন্ত্রের জাল ছেদ করে এই বিএনপিকে তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু সংগঠন হিসেবে তুলে ধরতে হবে।’

সাবেক এমপি শামীম ওসমানকে খেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন শেখ হাসিনা নাই, শামীম ওসমানও নাই, তারা এখন পলাতক। এই সাইনবোর্ডে আমার নেত্রীকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখেছিল। তখন শামীম ওসমান বলেছিল আসো খেলি। তখন খেলা করেছো পুলিশ ও অস্ত্রের ওপর নির্ভর করে। এখন কিন্তু খেলার সময়। এখন খেলার মাঠ খালি। আমরা এগারো জন প্রস্তুত, কিন্তু তুমি (শামীম ওসমান) তো নাই। এখন নারায়ণগঞ্জ শহরে যেতে হবে না, সাইনবোর্ড সংলগ্ন এই মিতালী মার্কেটের ১১ জন নিয়ে আপনার (শামীম ওসমান) সাথে খেলবো। খেলতে আসো।’

নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘নতুন দল করেছেন স্বাগতম। সকলের গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনারা মসনদে বসিয়েছেন। সেই মসনদ এখন কেউ কেউ ছাড়তে চায় না। ৯ মাস অতিবাহিত হলো এখনও কোনও নির্বাচনের তারিখ কিংবা রোডম্যাপ দেওয়া হচ্ছে না। আপনাকে চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয় নাই। আপনি কেন সাড়ে ৯ মাসে নির্বাচন করতে পারছেন না। আরেকটি দলকে প্রতিষ্ঠা করার জন্য একটি হীন ষড়যন্ত্র হচ্ছে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে ডিসেম্বরের মধ্যেই যে দল ক্ষমতায় আসুক তার হাতে ক্ষমতা দিতে হবে। সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। অচিরেই নির্বাচন দিতে হবে। অনির্বাচিত সরকার করিডর দিয়ে দেবেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন—এগুলো বাংলাদেশের জনগণ কখনও গ্রহণ করবে না।’

কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ইকবাল হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম সাজু, মোক্তার হোসেনসহ অনেকে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী