‘এখনও কেন মব জাস্টিস হচ্ছে’, প্রশ্ন সেলিমা রহমানের

নরসিংদী প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৮:৫৫আপডেট : ০১ জুন ২০২৫, ১৯:০৮

‘আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের এমন দশা কেন, এখনও কেন মব জাস্টিস হচ্ছে?’ অন্তর্বর্তী সরকারকে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।

রবিবার (০১ জুন) বিকালে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন পেছানোর সমালোচনা করে বিএনপির সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘দেশে খুনসহ অত্যাচার বেড়েছে। নারীদেরকে রাস্তায় ইভটিজিং করা হচ্ছে। সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে, মানুষের চিন্তা-চেতনার।’ অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে  নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবা চৌধুরী বীথি, নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ জেলা মহিলা দলের নেত্রীবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি