ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নেই যানবাহনের চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১১:১৯আপডেট : ০৪ জুন ২০২৫, ১১:১৯

দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে অতিরিক্ত যানবাহনের চাপ নেই। আজ বুধবার (৪ জুন) ভোর থেকে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি যানবাহন চলাচল করলেও অতিরিক্ত চাপ না থাকায় নির্বিঘ্নে দেশের ওই গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহন চলাচল করছে।

তবে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে নিজ গন্তব্যে ছুটছেন দক্ষিণবঙ্গের মানুষ।

এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এ কারণে বুধবার ভোর থেকে ওই মহাসড়কের মুন্সীগঞ্জ প্রান্তের চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। তবে ঢাকামুখী লেন রয়েছে একেবারেই ফাঁকা।

যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে

যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও যানজট বা ভোগান্তি নেই বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ সহনীয় হয়ে আসছে বলে জানিয়েছেন ওই মহাসড়কে দায়িত্বরত গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের (এসআই) মোহাম্মদ ফয়সাল আহমেদ।

মাওয়া ট্রাফিক পুলিশের ওসি জিয়াউল আলম জানান, দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিদিনের চেয়ে আজ সকাল থেকে যানবাহনের কিছুটা চাপ রয়েছে তবে কোথাও যানজট বা ভোগান্তি নেই।

তিনি আরও জানান, পদ্মা সেতুতে ৮টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুটি আলাদা বুথ রয়েছে। স্বাভাবিকভাবে টোল দিয়ে পদ্মা সেতু হয়ে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান