যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩৩ হাজার যানবাহন পারাপার

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১১:৩২আপডেট : ০৪ জুন ২০২৫, ১১:৩২

ঈদযাত্রা ঘিরে যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ। গেলো ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে মোট ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বুধবার (৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৭ হাজার ৬৫৭টি, যেখানে আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। ঢাকাগামী যানবাহন ছিল ১৫ হাজার ৯০৭টি এবং এদিক থেকে আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুর উভয়পাশে যান চলাচল স্বাভাবিক রাখতে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা ৪টি বুথ স্থাপন করা হয়েছে। দুর্ঘটনা মোকাবিলায় ২টি রেকার, এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং চালু আছে। পাশাপাশি পুলিশের সঙ্গে সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে কর্তৃপক্ষ।

প্রকৌশলী আহসানুল কবীর বলেন, ‘আমাদের চেষ্টা, সবাই যেন নির্বিঘ্নে ও নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের