খোলা ট্রাক-পিকআপে ঈদযাত্রা: রোদের পর বৃষ্টিতে ভিজে অস্বস্তি

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ১৫:৫৩আপডেট : ০৫ জুন ২০২৫, ১৫:৫৩

পরিবারের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন অনেকে। এতে তীব্র যানজটের পাশাপাশি প্রচণ্ড রোদের পর মুষলধারে বৃষ্টিতে ভিজে গিয়ে অস্বস্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এ অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড রোদে ও গরমে ঘরমুখো মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন।

জানা গেছে, রাজধানীতে যানবাহনের কিছুটা সংকট দেখা দিয়েছে। এ কারণে ঘরমুখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে গন্তব্যে যাচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের পাশাপাশি প্রচণ্ড রোদের পর বৃষ্টিতে ভিজে গিয়ে অস্বস্তিতে পড়েছেন মানুষ। শরীরের কাপড়সহ অনেকের টাকা, মোবাইল ও মালামাল ভিজে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি।

এদিকে, অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। বর্তমানে মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায়জুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। আবার কোথাও কোথাও থেমে থেমে চলছে গাড়ি।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। তবে কোথাও থেমে নেই। এখনও গাড়ির চাপ রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি