রাতে উত্তরের পথে ১৩ কিলোমিটার গাড়ির ধীরগতি, চরম ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ২২:১৩আপডেট : ০৫ জুন ২০২৫, ২২:১৩

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে রাতেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির ধীরগতি রয়েছে। এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এর আগে বুধবার (৪ জুন) মধ্যরাত থেকে মির্জাপুরের গোড়াই এলাকায় কয়েক কিলোমিটার ও মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানজটের কারণে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭টা পর্যন্ত যমুনা সেতুপশ্চিম টোল প্লাজায় ঢাকাগামী পরিবহনে টোল আদায় বন্ধ করা হয়। এতে উত্তরবঙ্গগামী যানবাহন সেতুর সবগুলোতে টোল আদায় করা হয়। পরে উত্তরের পথে যানবাহন কমে যাওয়ার পর সেতুর পশ্চিম অংশে টোল আদায় শুরু হয়। মধ্যরাত থেকেই এ সড়কে এখন পর্যন্ত তীব্র যানজট, ধীরগতি ও থেমে থেমে চলছে যানবাহন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এখন গাড়ি চলছে ধীরগতিতে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী