থেমে থেমে চলছে গাড়ি, উত্তরের পথে দুর্ভোগ

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১৫:৩৬আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫:৩৬

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গ লেনে থেমে থেমে আবার কখনও ধীরগতিতে যানবাহন চলছে। শুক্রবার (৬ জুন) ভোর থেকেই এমন পরিস্থিতিতে যানবাহন চলছে উত্তরের পথে। মহাসড়কের করটিয়া হাট বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে নাকাল হয়ে পড়েছেন ঘরমুখো মানুষ। বিকাল ৩টার দিকেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে।

জানা গেছে, বুধবার (৪ জুন) মধ্যরাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপ ও গাড়ি বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৫ জুন) সারা দিন যানজট, ধীরগতি ও আবার থেমে থেমে চলে গাড়ি।

রাতের চিত্রটাও একই ছিল। পরে আজ শুক্রবার ভোর থেকে এ সড়কে আবার যানবাহন ধীরগতিতে চলে। মহাসড়কের করটিয়া হাট বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও ধীরগতি আবার কোথাও কোথাও থেমে থেমে চলছে যানবাহন। এভাবেই দুর্ভোগ নিয়ে ঘরে ফিরছেন উত্তরের মানুষ। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি ঘরমুখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করেও গন্তব্যে যাচ্ছেন।

এদিকে, যমুনা সেতুসহ মহাসড়কে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে বেকার দিয়ে সরিয়ে নিতে সময় লাগায় যানজট লেগে যায়। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করছেন। তাদের প্রত্যাশা সন্ধ্যার আগেই মহাসড়কে গাড়ির চাপ অনেকটা কমে যাবে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, সড়কে ধীরগতিতে গাড়ি চলছে। রাতে সেতুতে কয়েকটা গাড়ি বিকল হয়ে যায়। এই গাড়িগুলো অপসারণ করতে সময় লাগে। আর এজন্য যানজট লেগে যায়। গাড়িগুলো দ্রুত পারাপারের জন্য চেষ্টা করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী