কোরবানির পশু উপহার পেলো নারায়ণগঞ্জের ২১ শহীদ পরিবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১৮:০২আপডেট : ০৬ জুন ২০২৫, ১৮:০২

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ২১ পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৬ জুন) দুপুরে জেলার ২১টি শহীদ পরিবারের মাঝে একটি করে কোরবানির পশু (ছাগল) উপহার দেওয়া হয়। এ সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব উপহার তুলে দেন এনসিপির নেতাকর্মীরা।

উপহার পাওয়া শহীদ পরিবারগুলো হলো- সিদ্ধিরগঞ্জ থানার সুমাইয়া আক্তার, ইরফান ভূঁইয়া, পারভেজ হালদার, তুহিন, আহসান কবির। ফতুল্লা থানার মাবরুর হোসেন রাব্বি, আদিল, পারভেজ। আড়াইহাজার থানার আরমান মোল্লা, সজল মিয়া। সদর থানার আবু হাসাইন মিজি। বন্দর থানার মো. স্বজন, সোনারগাঁও থানার মোহাম্মদ সাইফুল হাসান দুলাল, ইমরান হাসান, মো. রোমান, ইব্রাহিম, মো. জনি সহ ২১ জন। এই শহীদদের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জে শহীদ হওয়া ২১ জনের নামে কোরবানি করার অংশ হিসেবে শহীদ পরিবারের কাছে কোরবানির পশু উপহার হিসেবে পৌঁছে দিয়েছি। আমরা মনে করি শহীদরা আমাদের প্রেরণা। তাদের যত স্মরণ করবো, দেশ তত সঠিক পথে থাকবে।’

উপহার পেয়ে শহীদ পরিবারের স্বজনরা এনসিপি নেতাকর্মীদের ধন্যবাদ জানান তাদের স্মরণ করার জন্য। পরিবারের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জুলাই আন্দোলনে সিদ্ধিরগঞ্জে শহীদ তুহিনের স্বজনরা বলেন, ‘ঘটনার দিন তুহিন গাড়ি নিয়ে চিটাগাং রোড গিয়েছিল। সেখানে হেলিকপ্টার থেকে গুলিতে স্পটেই মারা যায়। যারা আজ তুহিনকে স্মরণ করে কোরবানির পশু উপহার দিয়েছে তাদের ধন্যবাদ জানাই।’

শহীদ আহসানুল কবিরের বাবা হুমায়ুন কবীর বলেন, ‘আমার ছেলেটা ঢাবি থেকে মাস্টার্স করেছিল। ঘটনার দিন হাইওয়ের পাশে একটি মিছিল বের হয়েছিল। সে সামনে এগিয়ে যায়। হেলিকপ্টার থেকে গুলি করলে সবাই সরে গেলেও আহসান সরেনি। তখনই বুকে গুলি লেগে মারা যায়। এনসিপির ছেলেরা যে আমার ছেলেকে স্মরণ করে এই পর্যন্ত এসেছে এটার জন্য ধন্যবাদ জানাই।’

শহীদ আদিলের বাবা আবুল কালাম বলেন, ‘আমার ছেলে ১৯ জুলাই আন্দোলন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এসবি গার্মেন্টসের সামনে পুলিশের গুলিতে মারা যায়। এনসিপি যে উদ্যোগ নিয়ে শহীদদের স্মরণে রেখেছে এটা সত্যিই প্রশংসনীয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, আহমেদুর রহমান তনু, জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান গাফফারীসহ জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী