টাঙ্গাইলে যৌনকর্মীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুন ২০২৫, ১৪:০০আপডেট : ১১ জুন ২০২৫, ১৪:০০

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকার যৌনপল্লি থেকে বাসনা আক্তার (১৯) নামে এক যৌনকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ জুন) বিকালে যৌনপল্লির একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে, যৌনকর্মীদের অভিযোগ বাসনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার কথিত প্রেমিক মাসুদ। তবে পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা গেছে, ছোটবেলা থেকেই শহরের কান্দাপাড়া যৌনপল্লিতে বড় হয়েছেন তিনি। পরে তিনি সেখানেই যৌনকর্মী হিসেবে যোগ দেন। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চর খিদিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে রিকশাচালক মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বাসনা। এ সুবাদে মাসুদ প্রতিনিয়তই যৌনপল্লিতে বাসনার ঘরে যাতায়াত করতেন।

যৌনকর্মীরা জানান, প্রেমের সম্পর্কের জেরে প্রতিনিয়তই বাসনার ঘরে যাতায়াত করতেন মাসুদ। তাদের মধ্যে প্রায় সবসময়ই ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার দুপুরে মাসুদকে বাসনা কয়েকবার ফোন দিয়ে আসতে বলেন। বারবার ফোন দেওয়ার ফলে মাসুদ সেখানে আসতে বাধ্য হয়। তারপর তারা বেশ কিছুক্ষণ বাসনার ঘরে অবস্থান করেন। পরে বিকালের দিকে মাসুদ ডাক চিৎকার শুরু করে। তার ডাক-চিৎকারে আশপাশের যৌনকর্মীরা বাসনার ঘরের গিয়ে তার লাশ দেখতে পায়। এ সময় মাসুদকে ঘরের বাইরে এনে হাত-পা বেঁধে মারধর করেন। এক পর্যায়ে মাসুদ সেখান থেকে ছিটকে পড়ে। পরে পুলিশ তার নিহতের লাশ উদ্ধার করে।

ওসি তানবীর আহম্মেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঘরের বিছানা থেকে লাশটি উদ্ধার করে। তবে নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল