দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২২ জুন ২০২৫, ১৫:০৫আপডেট : ২২ জুন ২০২৫, ১৫:০৫

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন খান (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) ভোররাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাসের মা সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।

নিহত সুজন কাভার্ডভ্যানটির চালক ছিলেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ভোরের দিকে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল