কাপাসিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত

গাজীপুর প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ২৩:৪৩আপডেট : ২৫ জুন ২০২৫, ২৩:৪৩

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি নার্গিস আক্তার (৪৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার ধরপাড়া গ্রামের শহীদ দর্জির মেয়ে এবং আওলাদ হোসেনের স্ত্রী। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়পনা ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ভাতিজা নাজমুল শেখ (৩০) একই গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

নার্গিস আক্তারের বোন সুফিয়া আক্তার বলেন, আমার বোনকে তার ভাশুর জাকির হোসেনের ছেলে নাজমুল শেখ ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। 

স্বজনদের বরাত দিয়ে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান বলেন, গত রমজান মাসে নার্গিস আক্তারের স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় তার ভাশুর নাজমুল শেখের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ বৈঠক হয়। ওই ঘটনা নিয়ে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে নাজমুল শেখ তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিসকে আঘাত করলে গুরুতর আহত হন। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নাজমুল পলাতক।

ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, পারিবারিক কলহের জেরে নার্গিস ও তার স্বামী আওলাদ হোসেনের সঙ্গে নাজমুল শেখের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় নার্গিসকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অভিযুক্ত নাজমুল পলাতক রয়েছেন। পুলিশ তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম