নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৯:১০আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৯:১০

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘দেশে নির্বাচন হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। আগামী দিনে আমরা জনগণের পাশে থাকবো। বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়ে পথ চলতে চায়।’ 

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের এক বছরেই আমরা যদি দ্বিধা বিভক্ত হয়ে যাই, তাহলে যারা শহীদ হলেন, রক্ত দিলেন, তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে; এজন্য আমরা কি শহীদ হয়েছি? আজকে ছাত্র-জনতা রক্ত দিলো, তাহলে সেই জনতাকে কেন ভয় পাচ্ছে তারা। নির্বাচন দিতে কেন ভয়? নির্বাচন নিয়ে কেন বিতর্ক তুলছে। দেশের মালিক জনগণ। জনগণ নির্ধারিত করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপি প্রথম থেকেই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। নির্বাচন হলে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’ স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন টুকু।

তিনি আরও বলেন, ‘আজকে আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে। তাদের দেশের মানুষ ক্ষমা করবে না। বিগত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুন হয়েছেন। খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করা হয়েছে। এই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের পাঁচ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন।’

ড্যাব টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম ও সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী