গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১২:১২ আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:১২

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে বিজলী আক্তার আমেনা (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী ইমরান হোসেন। এ ঘটনার পর হত্যার কথা স্বীকার করে স্বামী ইমরান হোসেন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। বর্তমানে বন্দর উপজেলার এনায়েতনগর এলাকার ইমরান হোসেনের স্ত্রী।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার বলেন, ‘প্রায় নয় মাসে আগে আমেনার সঙ্গে ইমরানের বিয়ে হয়। এটি আমেনার দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রায় সময় পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো।’

তিনি আরও বলেন, ‘গত রাতে ইমরানের মোবাইল নিয়ে ভাগনের সঙ্গে কথা বলে আমেনা। এ সময় ইন্টারনেটের এমবি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আমেনাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ইমরান। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বঁটি দিয়ে তিনটি কোপ দিয়েছে স্বামী ইমরান হোসেন। এতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্বামী ইমরান থানায় এসে আত্মসমর্পণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘এটি তাদের দুজনের দ্বিতীয় বিয়ে। উভয়ের আগের ঘরের সন্তান রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি