এসএসসিতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশার বাজিমাত

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১১:৫৮আপডেট : ১১ জুলাই ২০২৫, ১১:৫৮

টাঙ্গাইলের ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধিতাও দমাতে পারেনি জাইমা জারনাস তানিশাকে। নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে চলতি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত তার এমন ফলাফলে আনন্দিত পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।

জাইমা জারনাস তানিশা ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নেয়। সে ঘাটাইল সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। তার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী। আর মা কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তানিশার মা মাফুজুন নাহার বিউটি বলেন, ‘আমার মেয়ে তানিশা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। তানিশা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মেয়ের এমন ফলাফলে আমরা খুবই আনন্দিত। ছোট বেলা থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। তবে আমার মেয়ে জিপিএ-৫ পাবে আমি কল্পনাও করতে পারিনি। তার শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। মেয়েটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পরিকল্পনা আছে।’

ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তানিশা নম্র ও ভদ্র স্বভাবের মেয়ে। তার অনেক চেষ্টা ছিল। আমরাও আন্তরিক ছিলাম। তার এমন অর্জনে আমরা আনন্দিত।

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের