আ.লীগ রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না: আখতার

ফরিদপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ১৮:০১আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৮:৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘এ দেশের মানুষ আর কোনোদিন আওয়ামী বা মুজিববাদের রাজনীতি দেখতে চায় না। ভারতের সেবাদাস আওয়ামী লীগের দালাল ও দোসররা চুপিসারে বাংলাদেশে আওয়ামী লীগকে টেনে আনার স্বপ্ন দেখছে। পার্শ্ববর্তী দেশ বলার চেষ্টা করছে, আওয়ামী লীগকে ছাড়া নাকি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, গত ১৪, ১৮ ও ২৪ সালে ভোটারবিহীন একদলীয় নির্বাচন করে এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দুইটা ৪০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউজ থেকে পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে উপস্থিত হন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ। সেখানেই তিনি এ কথা বলেন। ফরিদপুর এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা পথসভায় সভাপতিত্ব করেন।

আখতার হোসেন বলেন, ‘এ দেশে আওয়ামী লীগ যে গুম, খুন ও নির্যাতন করেছে, ওই দলের নেতারা দেশে মানুষের ওপর অবৈধ উপায়ে জোর করে চাঁদা তুলেছে। এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকার তাদের এখনও আইনের আওতায় আনতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘সরকারকে বলতে চাই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসমুক্ত করতে হবে। দল হিসেবে এবং নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে হবে তাদের।’

সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুবশক্তির তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রত্যেক নাগরিককে বিজিবি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে: সারজিস
সিলেট আমার শ্বশুরবাড়ি হলে আরও ভালা রাস্তা বানাইতাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
সিটির ভোটেও জোট বাঁধছে জামায়াত-এনসিপি?
সর্বশেষ খবর
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
কেইনের ইতিহাস, লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা
কেইনের ইতিহাস, লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি