প্রত্যেক নাগরিককে বিজিবি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে: সারজিস

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ০৯:২৪আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:২৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘সীমান্তে যে অন্যায় ও হত্যাকাণ্ড ঘটছে, আগামীর বাংলাদেশে তা আর হতে দেওয়া হবে না।’

সীমান্ত এলাকার মানুষকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সীমান্তের প্রত্যেক নাগরিককে দেশের নিরাপত্তার প্রশ্নে একেকজন বিজিবি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে। সীমান্তে পুশ ইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। সীমান্তে ১০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করলে, তাদের সহায়তায় হাজারো মানুষ এগিয়ে আসতে হবে।’

শুক্রবার (২৬ জুন) বিকালে মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এনসিপির মৌলভীবাজার জেলা কমিটি এ সমাবেশের আয়োজন করে।

বিকাল ৫টার দিকে জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী প্রমুখ বক্তব্য দেন।

রাত ৮টার দিকে কুলাউড়া শহরে জেলা পরিষদের অডিটোরিয়ামে এনসিপির উপজেলা কমিটির ব্যানারে মতবিনিময় ও যোগদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে স্থানীয় স্কুলশিক্ষক আজিজুর রহমান ও ক্রিকেট সংগঠক রফি আহমদ তানিম কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর হাতে ফুল দিয়ে এনসিপিতে যোগদান করেন।

/এফআর/
সম্পর্কিত
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সর্বশেষ খবর
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত