আশুলিয়ায় দলিল লেখকদের আন্দোলনে অচলাবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৫, ২০:১৮আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২০:১৮

ঢাকার আশুলিয়ায় দলিল লেখকদের আন্দোলনের কারণে জমির দলিল সম্পাদন কার্যক্রমে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে। এতে জমি কেনাবেচা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও হারাচ্ছে রাজস্ব। বিপাকে পড়েছেন জমি কেনাবেচায় সম্পৃক্ত ক্রেতা ও বিক্রেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে এক মাস ধরে দলিল লেখার কাজ বন্ধ রেখেছেন দলিল লেখকরা। এতে অফিসটির স্বাভাবিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এমনকি যারা নিজ উদ্যোগে অন্যত্র দলিল লিখে তা সম্পাদনের জন্য অফিসে আসছেন, তাদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে।

অভিযুক্ত সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল পাল্টা অভিযোগ করেছেন, অবৈধ সুবিধা না পাওয়ায় কিছু দলিল লেখক তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন। তিনি বলেন, ‘আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি গোষ্ঠী কক্ষ জোর করে বন্ধ করে দিয়েছে। এমনকি পে-অর্ডার করতেও বাধা দিচ্ছে। অন্য জায়গা থেকে দলিল লিখে সম্পাদন করতে আসায় আমির হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তাকে মারধর করা হয়েছে। প্রায়ই সংঘবদ্ধভাবে আতঙ্ক ছড়িয়ে অচলাবস্থা তৈরি করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘আলমগীর হোসেন ভুয়া খাজনার কাগজ দেখিয়ে একটি দলিল সম্পাদনের চেষ্টা করেন। আমি সেটি গ্রহণ না করায় এবং তার নানা অনৈতিক দাবির কাছে নত না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন।’

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক জানিয়েছেন, আগে আওয়ামী লীগ সরকারের আমলে আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় বিপুল বিত্ত-বৈভব গড়ে তোলেন। বর্তমানে আবার সেই প্রভাব ফিরে পেতে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে পরিকল্পিতভাবে অচলাবস্থা সৃষ্টি করছেন।

ভুক্তভোগী সেবাপ্রত্যাশীরা জানান, গত ১৭ জুন থেকে সাব-রেজিস্ট্রি অফিসে এই সংকট চলমান। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও সংকটজনক হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘সাব-রেজিস্ট্রার পাভেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা তার অপসারণ চাই।’

/আইএ/ইউএস/
সম্পর্কিত
ঈদযাত্রায় সাভারের দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা
আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন
সাভার শিল্পাঞ্চলে বাড়ছে ধর্ষণের ঘটনা, তিন মাসে ২৪ মামলা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের