মুজিববাদীদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে: নাহিদ ইসলাম

রাজবাড়ী প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ২০:৫৯আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২১:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক নয়। মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। কিন্তু তার থেকে বড় বিষয় এটি ফ্যাসিস্ট মতাদর্শ বহন করে। এই আদর্শকে পরাস্ত করতে হবে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক জিনিস নয়।’

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত আছি। আমাদের নিরাপত্তার জন্য শুধু আপনারাই আছেন। আমরা যে প্রতিশ্রুতি নিয়ে আন্দোলনে নেমেছিলাম সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আছি।’

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ অন্যরা।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিলসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি