নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলো রোলস রয়েস, আহত ৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ১৪:১১আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৪:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৩০০ ফুট সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে দুমড়েমুচড়ে গেছে। এতে মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, ছেলে তাওয়াব বিল্লাহসহ চার জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টার দিকে সড়কের সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার কুণ্ডু জানান, শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাঞ্চন নিজ বাড়ি থেকে মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, তার ছেলে তাওয়াব বিল্লাহ, কর্মকর্তা রুম্মান ও রুমানকে নিয়ে রোলস রয়েস ব্র‍্যান্ডের বিলাসবহুল একটি প্রাইভেটকারে ঢাকা যাচ্ছিল। পথে পূর্বাচল ৩০০ ফিট সড়কের সুলফিনা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে বিপরীতমুখী সড়কে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।

এ সময় সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি