দফতরিকে হত্যা, ঘাতককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

গাজীপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ১৬:০৭আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৬:০৭

গাজীপুরের কাপাসিয়ায় কীর্তুনিয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক (দফতরি) আরিফ হোসেনকে (৩২) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তিনি কীর্তুনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে। রবিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছেন।

কীর্তুনিয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, স্কুল চলাকালে আরিফ হোসেন স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর জানতে পারি, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বারিষাব ইউনিয়নের স্থানীয় (২নং ওয়ার্ড) ইউপি সদস্য সুলতান উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আরিফ হোসেন স্কুলের পাশের একটি দোকানে বসে ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত হঠাৎ এসে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন হোসেন জানান, আরিফ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে আটক পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এবং কী নিয়ে বিরোধে তাকে ছুরিকাঘাত করেছে সে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী