এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ১৪:৪০ আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৪:৪০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যানের পেছনে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে দুই জনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পদ্মারেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস(৫৫) ও একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)।

তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয় জন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ ও তিন জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আত্মীয়কে রিসিভ করার  উদ্দেশে মাসুদ বিশ্বাস তার স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাসযোগে রওনা হন। পরে মাইক্রোবাসটি পদ্মা সেতুর কাছে সীমানা নামক স্থানে এলে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রী ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম নিহত হন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম  বলেন, সকালে স্থানীয়রা দুর্ঘটনার খবর জানালে দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় দুই জন ঘটনাস্থলেই মারা যায়। আহত অন্য দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের তখনই ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
সর্বশেষ খবর
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ