মুন্সীগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ১৩:১১আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৩:১১

মুন্সীগঞ্জ কারাগারে কারাবন্দি অবস্থায় সারোয়ার হোসেন নান্নু (৬০) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার মৃত্যু হয়েছে। তিনি হত্যা ও বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন।

সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথার কারণে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পর্যবেক্ষণ শেষে ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আতাউল গনি জানান, তার উপসর্গ পর্যবেক্ষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মুন্সীগঞ্জ জেল সুপার মো. এনায়েত উল্লাহ জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পর্যবেক্ষণ শেষে দায়িত্বরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

কারা সূত্র জানায়, জুলাই আন্দোলনে ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সজল হত্যা মামলায় গত ৫ মে থেকে কারান্তরীণ ছিলেন নান্নু।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী