কনটেইনারবাহী ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে প্রাণ গেলো শিশুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ০৮:২৪আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৮:২৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় কনটেইনারবাহী ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে আহত ছয় বছর বয়সী শিশু সারাফাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আহত একই বয়সী জামিয়া নামের অপর এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত সারাফাত উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। আহত জামিয়া একই গ্রামের বিল্লাহ হোসেনের মেয়ে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সারাফাতের মৃত্যু হয়। এর আগে, বেলা ১১টার দিকে জামালদী হাজী সিরাজুল হক স্কুলসংলগ্ন জামালদী-হোসেন্দী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে হোসেন্দী-জামালদী সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সারাফাত ও জামিয়া তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তারা। এ সময় সামুদা কেমিক্যাল থেকে একটি কনটেইনারবাহী ট্রাক জামালদী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এ সময় কনটেইনারবাহী ট্রাকটি দেখে তারা রাস্তার পাশে দেয়ালের দিকে সরে যায়। কিন্তু ট্রাকটি ধাক্কা দিলে দেয়ালটি ওই দুই শিশুর ওপর ধসে পড়ে। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিকালে সারাফাত মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘাতক গাড়িটি স্থানীয় জনতা আটক করেছে। আমরা তা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ট্রাকচালক ফোরকান মিয়া (৪২) ও চালকের সহকারী আদনানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল