পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ২২:২২আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২২:২২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ১ নং প্লাটফর্মে ইঞ্জিনসহ ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই নাদির উজ-জামান জানান, রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের জন্য ক্রসিংয়ে উঠলে হঠাৎ ইঞ্জিনসহ ৩/৪টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে বিরতি দেওয়ার কথা থাকায় গতি কম ছিল। এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় শিববাড়ি-রাজাবাড়ী সড়কের সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া লাইনচ্যুত ট্রেনটি ওই স্থান থেকে না সরানো পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের