প্রিজনভ্যানে সাংবাদিক হত্যা মামলার আসামির ‘ধূমপান’

গাজীপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ০০:১১আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০০:১১

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার প্রধান আসামি মিজান ওরফে কেটু মিজান প্রিজনভ্যানের ভেতরে থাকা অবস্থায় ধূমপান করছিলেন। শনিবার (০৯ আগস্ট) বিকালে গাজীপুর আদালত থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানের ভেতরে তাকে ধূমপান করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে সমালোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কেটু মিজান প্রিজনভ্যানের গেটে দাঁড়িয়ে ধূমপান করছেন। তার পাশেই আরেক আসামি তাকিয়ে রয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন হত্যা মামলায় গ্রেফতার সাত আসামিকে শনিবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কার্যালয় থেকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সেখান থেকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়ার পথে কেটু মিজান ধূমপান করছিলেন। বাকি ছয় আসামি হলেন- কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, আল আমিন, স্বাধীন, মো. শাহজালাল, মো. ফয়সাল হাসান, সুমন ওরফে সাব্বির। 

স্থানীয় সংবাদকর্মী রেজাউল করিম পুলিশের প্রিজনভ্যানে কেটু মিজানের হাতে সিগারেটের ছবি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘পুলিশের প্রিজনভ্যানের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার প্রধান আসামি কেটু মিজান নেশাদ্রব্য পাইলো কীভাবে? 

নিলয় আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘প্রিজনভ্যানের মধ্যেও রাজকীয় হালে আছে। মনে হচ্ছে এসব খুন ২/১ টা তার কাছে কিছুই না।’

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম বলেন, ‘এরকম একটা ছবি আমার চোখেও পড়েছে। তবে আমাদের কার্যালয় থেকে বা আদালত থেকে ফেরার পথে হতে পারে। মনে হয় না আমাদের এখান থেকে নেওয়ার পথে ঘটেছে। আদালত থেকে ফেরার পথে মনে হচ্ছে। কেউ কেউ হয়তো সিগারেট দিয়েছে আদালতের চত্বরে। এটা তদন্ত করা প্রয়োজন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’

গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। এ ঘটনায় শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড় ভাই সেলিম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে