ভাড়াটে কিলার দিয়ে আমার স্বামীকে হত্যা করা হয়েছে: সাংবাদিক তুহিনের স্ত্রী

গাজীপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ২১:৪৫আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২৩:২৭

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মুক্তা বেগম। তিনি দাবি করেন, ‘ভাড়াটে কিলার দিয়ে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এর পেছনে যারা টাকা দিয়ে ইন্ধন জুগিয়েছে, তাদেরও দ্রুত গ্রেফতার করতে হবে।’

তিনি বর্তমান সরকারের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধানের সঙ্গে পরিবারের পক্ষ থেকে জরুরি সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানিয়েছেন।

মুক্তা বেগম বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনা এবং সিসিটিভি ফুটেজসহ সব তথ্য যেভাবে আপনারা সামনে এনেছেন, আমি ও আমার পরিবার আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমার স্বামীর হত্যাকারীদের অপরাধ প্রকাশ হয়েছে। না হলে এটি হয়তো সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো প্রমাণ হারিয়ে যেত। আজ আপনারা পাশে আছেন বলেই আমি এখনও কিছুটা শক্ত আছি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তা বেগম অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা দাবি জানান। দাবিগুলো হলো- সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত সব (আরও যদি থাকে) আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে; ১৫ দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করে আদালতে অভিযোগপত্র জমা দিতে হবে; মামলার বাদী, ঘটনাস্থলের সব সাক্ষী, আমার পরিবার ও দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; মামলা ৯০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে সর্বোচ্চ শাস্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে; বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত খুনিদের কারাগারে রাখতে হবে; দেশ ও মানুষের জন্য কাজ করায় তুহিনের পরিবার ও সন্তানের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে; সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও আলাদা হটলাইন চালু করতে হবে। 

সংবাদ সম্মেলনে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলমসহ পরিবারের কয়েক সদস্য উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের