জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ২২:৩০আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২২:৩০

জমি না লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে মেয়ে হাবেজা খাতুনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অভিযুক্ত মেয়েকে (৩০) গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠালে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আলোকদিয়া চরের সত্তরোর্ধ্ব ময়ান শেখ তার স্থাবর সম্পত্তি ছেলে মেয়েদের মাঝে লিখে দিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামে বসবাস করছিলেন। এ বাড়িতে বিদেশ ফেরত স্বামী পরিত্যক্তা তার মেয়ে হাবেজা তার সঙ্গে বসবাস করেন। পাবনার সুজানগরে ময়ান শেখের নামে থাকা ১৬ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ইতিমধ্যে হাবেজার নামে লিখে দেন ময়ান।

বাকি চার শতাংশ জমি লিখে দেওয়ার জন্য হাবেজা মাঝেমধ্যে ময়েন শেখকে চাপ দেন। ময়েন এতে রাজি না হওয়ায় সোমবার রাতে এ নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে কন্যা হাবেজা কাঠের বাটাম দিয়ে বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী ময়েন শেখের প্রথম পক্ষের ছেলে সাইদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে হাবেজাকে গ্রেফতার করা হয়েছে। লাশ মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
স্ত্রীকে মৃত ঘোষণা করতেই পালালেন স্বামী, আটক করে পুলিশে দিলো স্থানীয়রা
সর্বশেষ খবর
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার