গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর এবার একই স্থানে শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত

গাজীপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ২২:১৫আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২২:১৫

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর একই স্থানে শরবত বিক্রেতা সাদ্দাম হোসেনকে (৩০) ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা (মসজিদ মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা ছুরিকাঘাতে জড়িত দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। আহত সাদ্দাম হোসেন চান্দনা চৌরাস্তা এলাকায় শরবত বিক্রি করে সংসার চালান। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, মহানগরীর চান্দনা চৌরাস্তা (মসজিদ মার্কেট) এলাকায় দুই যুবক সাদ্দাম ও দেলোয়ার শরবত বিক্রি করেন। দুপুরের দিকে তাদের মধ্যে পূর্ববিরোধের জেরে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দেলোয়ারের সঙ্গে থাকা ছুরি দিয়ে সাদ্দামের পিঠে ও হাতে আঘাত করলে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উপস্থিত লোকজন দেলোয়ারকে আটক করে পুলিশে দেয়।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে একই স্থানে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে