বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না, এরচেয়ে মরে যাওয়া ভালো: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ০০:৩২আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০০:৩২

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম তার নিজ বাসভবন সোনার বাংলায় এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় মুক্তিযোদ্ধাসহ কাদের সিদ্দিকীর বেশ কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে কাদের সিদ্দিকী বলেন, ‘আগামীকাল আমার জন্য সূর্য উঠবে একা। বঙ্গবন্ধু মারা গেছেন, আজকে ৫০ বছর। স্বাধীনতার ৫৪ বছর হয়েছে। যে মানুষটি না হলে বাংলাদেশ হতো না। সেই মানুষটির জন্য মিলাদও করা যাবে না, আলোচনা করা যাবে না। ওইরকম সবকিছু বিলিয়ে দিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।’

তিনি বলেন, ‘আপনাদের কারও মধ্যে কোনও চেতনা নেই। মুসলমানের ঘরে কাপুরুষের কোনও জায়গা নেই। ইসলামে ভীরুর কোনও জায়গা নেই। আমি এই ভীরুতা নিয়ে জীবন চালাইনি।’ 

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ২৬ জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। মুজিবকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

/কেএইচটি/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ