গোপালগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ০১:২১ আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১:২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গণমাধ্যমকর্মী মনিরুজ্জামান জুয়েলের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। হামলায় মারাত্মক আহত হয়েছেন সাংবাদিক জুয়েল। আহত সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলার সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই সাংবাদিককে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের ওপর ক্ষিপ্ত ছিলেন উপজেলা যুবদল-ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী। সন্ধ্যায় তিনি পেশাগত কাজে উপজেলা চত্বরে যান। এ সময় উপজেলা কমপ্লেক্সের পাশে শিল্পকলার সামনে পৌঁছালে উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখের নির্দেশে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নিলয় হাওলাদার মোস্তফা ও যুবদল কর্মী বায়োজিদ হাওলাদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে কোটালীপাড়ার স্থানীয় সাংবাদিক এবং সাধারণ জনগণ এগিয়ে এসে হামলাকারীদের কাছ থেকে জুয়েলকে উদ্ধার করে আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সাংবাদিক জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। তার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। বিস্তারিত জেনেছি। জুয়েলের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
২৩ ভারতীয় নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি