গাজীপুরে আগুনে পুড়লো তিনটি ঝুট গুদাম

গাজীপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১১:১১আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১১:১১

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে তিনটি গুদামসহ গুদামের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন বলেন, ‘ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পাশের আব্দুল আজিজ এবং মিজানের গুদামে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টিসহ পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ততক্ষণে আগুনে তিনটি ঝুট গুদামের বেশিরভাগ মালামাল পুড়ে যায়। ঝুট গুদামের ভেতরে প্লাস্টিক ধরনের ফেব্রিকসসহ দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।’

ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী