'ঘুষের টাকা' নিয়ে পৌরসভার ভেতরে দুই কর্মকর্তার মারামারি

সাভার প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ০২:৩৯আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০২:৩৯

সাভার পৌরসভার ভেতরে দুই কর কর্মকর্তার মধ‍্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঘুষের পাঁচ হাজার টাকা নিয়ে দ্বন্দ্বে এ মারামারি হয়েছে।

বুধবার দুপুরে পৌরসভার কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরই মধ্যে তাদের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাড়ির মালিকানা পরিবর্তনের জন‍্য দেওয়া ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জুন মাসে সাভার পৌরসভার দক্ষিণ দরিয়াপুর মৌজার একটি হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের জন্য এক বাসিন্দা আবেদন করেন। ওই আবেদনের জন্য সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এক হাজার ১৫০ টাকার রশিদ দেন। তারপর কাজটি পেন্ডিং রাখেন।

বুধবার দুপুরে কর নির্ধারক নাজমুল হাসান ওই বিষয়টি নিয়ে নজরুলকে প্রশ্ন করলে দুজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন।

ঘটনার সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন। তিনি বলেন, নাজমুল ভাই ও নজরুল ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে একে অপরকে আঘাত করেন। মূলত একটি ফাইল নিয়ে ঘটনাটি ঘটে। উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়ান তারা।

জানতে চাইলে নাজমুল হাসান বলেন, একটি ফাইলের কাজ না করেই পেন্ডিং রাখেন নজরুল। বাড়ির মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এক হাজার ১৫০ টাকার রশিদ দিয়েছেন। বিষয়টি জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে আমাকে আঘাত করেন নজরুল। তখন হাতাহাতি হয়।

নজরুল ইসলাম বলনে, এখানে মারামারি হয়নি। আমাদের মধ‍্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে ঠিক হয়ে যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নজরুল ইসলামের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/এস/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী