এক মোটরসাইকেলে চার আরোহী, প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ০১:৫৮আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০১:৫৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক আরোহী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতিলা গ্রিন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম মিয়া। গুরুতর আহত হন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইমন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেন দিয়ে নম্বরবিহীন একটি লাল রঙের মোটরসাইকেলে করে চার জন আরোহী শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। নিমতলা গ্রিন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় অপরদিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন একজন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতরা সবাই টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে চার জন একই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের